দীর্ঘদিন যাবত প্রশাসনের দারস্ত হয়েও কোন সুফল বেড়িয়ে না আসায় এবারে গ্রামের লোকেরা নিজেরাই একত্রিত হয়ে নিজেদের সমস্যার সমাধানে নামলো জোট বদ্ধ ভাবে। হ্যাঁ এমনি ঘটনা দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ১ নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের দাশিয়ার গ্রামে।
সাধারন মানুষের অভিযোগ এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া শ্রীমতি নদীর উপরে কোন স্থায়ী সেতু না থাকার ফলে সমস্যায় পড়তে হত কয়েকটি গ্রামের মানুষদের। বারবার প্রশাসনকে একটি ব্রিজের নির্মানের জন্য জানানো হলেও কোন সুফল বেড়িয়ে আসেনি। প্রশাসন শুধু তাদের আশ্বাস দিয়ে গেলেও বাস্তবে রুপান্তর করে দেয় নি। তাই গ্রামের লোকেরা নিজেদের সমস্যার কথা মাথায় রেখে সকলে একত্রি হয়ে শ্রীমতি নদীর উপরে বাঁশের সাঁকো বানানোর উদ্যোগ গ্রহণ করে। সেই মতে সকলে মিলে সাঁকো বানানোর কাজ শুরু করেছে। তাদের সাথে হাত মিলিয়েছেন স্থানীয় তৃনমূল কংগ্রেসের সদস্য প্রবীর বৈশ্য। শ্রীমতি নদীর উপরে ব্রীজ না থাকার ফলে তাদের অনেকটা রাস্তা ঘুড়ে যাতায়াত করতে হয়। এই ব্রীজ থাকলে বিদিশোল, শেরগ্রাম, মাহিনগর, দাশিয়া গ্রামের কয়েক হাজার মানুষদের সুবিধা হত বলে জানান গ্রামবাসীরা।
গ্রামবাসী তলাই বৈশ্য ও নিতিশ দেবসর্মাদের অভিযোগ, শ্রীমতি নদীতে স্থায়ী ব্রীজ না থাকায় তাদের সমস্যার মধ্যে পড়তে হয় প্রতিদিন। প্রশাসনকে জানানো হলেও শুধু আশ্বাস পাওয়া গিয়েছে। তাই নিজেদের সমস্যার কথা মাথায় রেখে গ্রামের সবাইমিলে নদীর উপরে একটি বাঁশের সাঁকো বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতে সবাই মিলে সাঁকো বানানোর কাজ করছি। এই সাঁকো তৈরি হলে সুবিধা হবে হাজার হাজার মানুষের বলে জানান তারা।
স্থানীয় তৃনমূল সদস্য প্রবীর বৈশ্য গ্রামের লোকেদের সমস্যার কথা স্বীকার করে নিয়ে জানান, ব্রীজ খুব তারাতারি নির্মান করা হবে। গ্রামের লোকেদের যাতে মন ভেঙ্গে না যায় তাই তিনিও তাদের পাশে দাঁড়িয়েছেন বাঁশের সাঁকো বানানোর কাজে।